
বরিশাল বিভাগীয় ঢাবিয়ান
সাবেক ও বর্তমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। এসো পরিচিত হই, একসাথে পথ চলি।
আমাদের কথা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বরিশাল বিভাগের শিক্ষার্থী আর সাবেক শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই পরিবার।
নতুন যারা ক্যাম্পাসে আসে, প্রথম দিন থেকে তাদের পাশে থাকা, সিনিয়র-জুনিয়রের মধ্যে যোগাযোগ রাখা, আর বছরে অন্তত একবার সবাইকে এক জায়গায় আনা, এটুকুই আমাদের কাজ। প্রতি বছর নবীনবরণের মাধ্যমে নতুনদের আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিই।
দিনশেষে আমাদের সার্থকতা একটাই: ভ্রাতৃত্বের বন্ধন।
অসুস্থতার জন্য নবীন বরণে যেতে পারিনি তাই মন খারাপ ছিল কিন্তু রাত একটার সময় ভাইয়ারা বাসায় খাবার আর গিফট পাঠিয়ে মনটা একদম ভালো করে দিলো। নিজের জেলার মানুষদের থেকে এত ভালোবাসা পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ আমার বরিশাল পরিবারকে।
একজন নবীন শিক্ষার্থী, নবীনবরণ ২০২৬ এর পর
নবীনবরণ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
- তারিখ
- শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- স্থান
- টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিক্ষাবর্ষ
- ২০২৪-২৫ ও ২০২৫-২৬
- সমাপ্তি
- রাত ৯টা
অনুষ্ঠানসূচি
- ফুল ও স্মারক দিয়ে নবীনদের বরণ
- বরিশালের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন
- নবীনদের অনুভূতি, অতিথিদের বক্তব্য ও সম্মাননা স্মারক
- "কোন জেলা সেরা?" আন্তঃজেলা রম্য বিতর্ক
- সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র
- নৈশভোজ ও দলীয় ছবি
আয়োজনে: ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি
অতিথিবৃন্দ
উদ্বোধকঅধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানমার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সভাপতিঅধ্যাপক ড. মো. মহিউদ্দিনআইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সম্মানিত অ্যালামনাইবৃন্দ।
আয়োজক ও উপস্থাপক
শুরু থেকে পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে কাজ করেছেন এবং মঞ্চে হোস্ট হিসেবে ছিলেন।





ছবিতে নবীনবরণ
পত্রিকায় আমরা
- আজকের পত্রিকাঢাবিতে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত
- কালের কণ্ঠঢাবিতে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত
- মানবজমিনঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
- যায়যায়দিন, বাংলাদেশ দিনকাল, Quick News BD ও BNVJFঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের 'নবীনবরণ' অনুষ্ঠান মিলনমেলায় পরিণত
- Press Desk BDঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬
কৃতজ্ঞতা: নবীনবরণ ২০২৬ আয়োজনকে সফল ও প্রাণবন্ত করতে পাশে থাকার জন্য সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
যোগাযোগ
বরিশাল বিভাগের ঢাবিয়ান? নবীন হও বা সাবেক, আমাদের সাথে যুক্ত হও। যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দাও।
+৮৮০ ১৫৮০-৭২১৪৯৯ঠিকানাঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০, বাংলাদেশ
